
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
তিনি জানান, ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি শনাক্ত করে দ্রুত মেরামতের মাধ্যমে ইউনিটটি পুনরায় চালুর চেষ্টা চলছে।
কেন্দ্র সূত্রে জানা যায়, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে প্রতিদিন প্রায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এর আগে গত ৩১ জুলাইও যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়েছিল। মেরামত শেষে ২ আগস্ট এটি পুনরায় উৎপাদনে ফেরে।
বর্তমানে কেন্দ্রটির ৩ নম্বর ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অপরদিকে, ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।
মন্ত্রিসভায় বড় রদবদল: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন
৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট অল্প সময়ের ব্যবধানে বারবার যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হওয়ায় কেন্দ্রটির সামগ্রিক বিদ্যুৎ উৎপাদনে এর প্রভাব পড়ছে।