1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

 নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, মৎস অফিসার চয়ন বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা রফিক, আইসিটি অফিসার প্রস্ফুট মণ্ডল, একাডেমি সুপারভাইজার এম এম শারাফাত হোসেন, আনসার ও ভিডিপির কর্মকর্তা নজরুল ইসলাম, শিক্ষক মিল্টন শেখ, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবির, কালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তরিকুল ইসলাম, পৌর আমির মাওলানা নওশের আলী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগন।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক সচেতনতা এবং দেশ গঠনে নতুন প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ২৪শের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করা এবং জাতীয় ঐক্য, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা এবং পুরস্কার বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park