
প্রবাসে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সে নতুন ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু করেছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), খুলনা। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
টিটিসি খুলনা সূত্রে জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) আওতায় চার মাস মেয়াদি কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সে মোট ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ডিসেম্বর ২০২৬ থেকে কোর্সের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
ভর্তির জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান এবং বয়স ১৭ থেকে ৪০ বছর হতে হবে। ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্সে অংশগ্রহণকারীদের মেডিকেল ফিট থাকতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শেষ হওয়ার পর ২৫ আগস্ট ভর্তি পরীক্ষা, একই দিন ফল প্রকাশ, ৩০ আগস্ট মেধাতালিকা থেকে ভর্তি এবং ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ক্লাস শুরু হবে।
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, পারিবারিক বার্ষিক আয়ের সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় দলিল।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের কোরিয়ান ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি TOPIK পরীক্ষার প্রস্তুতি, কোরিয়ার সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে ধারণা এবং EPS-সংক্রান্ত কারিকুলামের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।