1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৭৯ বার পঠিত

নড়াইলের কালিয়া পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে কালিয়া পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস। অভিযানে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আব্দুল হাসিব এবং কালিয়া থানা পুলিশের সদস্য সহযোগিতা করেন।

অভিযানকালে খাদিজা সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড কেয়ার ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। এ সময় রোগী ভর্তি থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের উপস্থিতি না পাওয়া, লাইসেন্সের মেয়াদসংক্রান্ত সমস্যা এবং অস্ত্রোপচারের সময় অ্যানেসথেশিয়া প্রদানকারী চিকিৎসকের নাম-সংক্রান্ত তথ্য যথাযথভাবে না পাওয়াসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।

এসব অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের আওতায় উভয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস ক্লিনিক মালিকদের দ্রুত চিহ্নিত ত্রুটি ও সমস্যাগুলো সমাধান করে নিয়মনীতি মেনে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। একই সঙ্গে রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park