1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় মধুমতী নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রম শুরু - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় মধুমতী নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রম শুরু

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৫২ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার উত্তর খাশিয়াল এলাকায় মধুমতী নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা কার্যক্রম শুরু হয়েছে। নদীভাঙনের ঝুঁকিতে থাকা জনপদ, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় নড়াগাতী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নড়াইল কার্যালয়ের প্রতিনিধি, খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান ও সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বাসিন্দা উপস্থিত ছিলেন।

খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ বলেন, মধুমতী নদীর ভাঙন উত্তর খাশিয়াল এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ। নদীভাঙনের কারণে অনেক পরিবার বসতভিটা ভেঙ্গে গেছে অনেকে হারানোর শঙ্কায় রয়েছে। জিও ব্যাগ ফেলা কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমরা আশা করছি, দ্রুত ও সঠিকভাবে কাজটি সম্পন্ন হলে ভাঙনের ঝুঁকি অনেকটাই কমে আসবে এবং মানুষের জানমাল ও বসতভিটা আরও নিরাপদ হবে।

স্থানীয় বাসিন্দা মালেকা বেগম বলেন, দ্রুত কাজ শেষ হলে নদীভাঙনের বর্তমান ঝুঁকি অনেকাংশে কমবে। এতে নদীতীরবর্তী বসতভিটা ও সম্পদ সুরক্ষিত রাখা সম্ভব হবে।

সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বর্ষা মৌসুমে নদীভাঙনের ক্ষতি কমাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে নদীতীরবর্তী জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি উত্তর খাশিয়াল, মহাজন ও উথালী এলাকায় দীর্ঘমেয়াদি নদীশাসন প্রকল্পের আওতায় ব্লক স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রকল্পটি প্রাথমিকভাবে দুটি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে নদীর ভাঙনপ্রবণ এলাকায় ৩২ হাজার জিও ব্যাগ ফেলা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park