1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াগাতীতে মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াগাতীতে মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

মনিরুজ্জামান চৌধুরী:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৪৫ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। তারা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য দেন নড়াগাতী থানার এসআই মো. তারেক, এসআই মো. আসাদ, গাজী সেলিম আহমেদ, আশরাফুল আলম (ইয়ার আলী) এবং কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন এবং মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আরজান হোসেন। কর্মসূচির আয়োজন করেন মো. রাসেল আহমেদ ও মো. রব্বান আলী। প্রচার-প্রচারণায় সহযোগিতা করেন মহাজন উত্তরপাড়া এলাকার বাসিন্দারা।
সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park