নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। তারা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য দেন নড়াগাতী থানার এসআই মো. তারেক, এসআই মো. আসাদ, গাজী সেলিম আহমেদ, আশরাফুল আলম (ইয়ার আলী) এবং কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন এবং মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আরজান হোসেন। কর্মসূচির আয়োজন করেন মো. রাসেল আহমেদ ও মো. রব্বান আলী। প্রচার-প্রচারণায় সহযোগিতা করেন মহাজন উত্তরপাড়া এলাকার বাসিন্দারা।
সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ