1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত নিশ্চিত করতে মতবিনিময় সভা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

কালিয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত নিশ্চিত করতে মতবিনিময় সভা

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৬১ বার পঠিত

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় পরীক্ষা পরিচালনার নীতিমালা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়, পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং নকল প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরা হয়।
সভায় বক্তব্য রাখেন, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সারাফাত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন সরকার, উপজেলা আইসিটি কর্মকর্তা প্রস্ফূট মণ্ডল।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রসচিব, কক্ষ পরিদর্শক, ট্যাগ অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষা বোর্ডের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

মতবিনিময় সভায় কালিয়া উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শক, কেন্দ্রসংশ্লিষ্ট কর্মকর্তা, ট্যাগ অফিসার এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

‎

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park