1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
তাইজুলের ফাইফারের পরেও জিম্বাবুয়ের ২৭০ রানের লিড - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

তাইজুলের ফাইফারের পরেও জিম্বাবুয়ের ২৭০ রানের লিড

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১০ বার পঠিত
অভিজ্ঞতার দামটা যেন আরও একবার হাতেনাতে দেখিয়ে দিলেন তাইজুল ইসলাম। দলের অন্য বোলাররা যেখানে নিজেদের খুঁজে ফিরছিলেন, সেখানে একাই ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নেন এই বাঁহাতি স্পিনার। ৭ উইকেটের দাপুটে স্পেলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপকে একাই গুঁড়িয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ২৭০ রানের লিড নিয়ে স্বাগতিকদের ইনিংস থামে ৪১০ রানে।
হারারে টেস্টে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টসে হেরে ব্যাট করতে নেমে বড় বিপর্যয়ের মুখে পড়ে টাইগাররা। শেষ ২৭ রান করতে গিয়ে ৮ উইকেট হারালে ১৪০ রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে শুরু থেকেই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। ম্যাচের প্রথম দিনে এক উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে স্বাগতিকরা।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশকে পাত্তাই দেয়নি স্বাগতিকরা। দিনের শুরুতে খালেদ এক উইকেট নিলেও বাকি সময় কেবল রান বিলিয়েছে বাংলাদেশ। তাতে মধ্যাহ্নভোজ বিরতির আগে দুই উইকেটে ২৪৯ রান তুলে জিম্বাবুয়ে। দলটির ওপেনার ইনোসেন্ট কাইয়া বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন।
দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফেরান তাইজুল ইসলাম। এরপর শতক হাঁকানো ইনোসেন্ট কাইয়াকেও বিদায় করেছেন এই বাঁহাতি স্পিনার। ২২৭ বলে ১৪০ রান করে দলকে দারুণ অবস্থানে রেখে গেছেন কাইয়া। এরপর রান আউটে তাফাদজওয়া টিসিগাকে হারায় জিম্বাবুয়ে। তাতে ৩৫০ রানের সংগ্রহ নিয়ে চা বিরতিতে যায় জিম্বাবুয়ে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park