1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৯২ বার পঠিত

‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করি’ এই প্রত্যয়ে নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, নড়াইল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দিবসের শুভ উদ্বোধন, মাদকবিরোধী বন্ধন, র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং স্মরণিকা (স্যুভেনির) উন্মোচন।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ইসমাইল হোসেন বাপ্পী।


অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার মাদকের অপব্যবহার ও প্রতিরোধ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং অন্যান্য সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের কুফল থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park