1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
পেনাল্টি পেল আর্জেন্টিনা, মিস করলেন মেসি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

পেনাল্টি পেল আর্জেন্টিনা, মিস করলেন মেসি

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০১ বার পঠিত
নকআউটের টিকিট নিশ্চিতের লড়াইয়ে  বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে এ ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়েছে আলবিসেলেস্তেরা।
ম্যাচের চতুর্থ মিনিটেই অস্ট্রিয়ার ডি বক্সে ফাউলের শিকার হন লাউতারো মার্তিনেজ। শুরুতে রেফারি বাঁশি না বাজালেও মার্তিনেজকে চোটে কাতরাতে দেখে খেলা থামান রেফারি।
এরপর ভিএআর চেকের সিদ্ধান্ত হয়। ভিএআরে চেক করে দেখার পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। আর স্পটকিক নিতে এগিয়ে আসেন লিওনেল মেসি। তবে দলকে ম্যাচের শুরুতেই এগিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
স্পটকিক হালকা চালে শট নিলেও তা লক্ষ্যে পাঠাতে পারেননি। আর্জেন্টাইন কিংবদন্তির নেওয়া শট চলে যায় গোলপোস্টের ডান দিকে বেশ বাইরে দিয়েই।
এর আগে ম্যাচের চতুর্থ মিনিটেই মাঝমাঠ থেকে বল পেয়ে গোলের লক্ষ্যে দৌড়েছিলেন মার্তিনেজ। ডি বক্সের ঢোকার পর শট নেওয়ার মুহূর্তে অস্ট্রিয়ার দুই ডিফেন্ডার পেছন থেকে ট্যাকল করেন, এতেই ফাউলের শিকার হন মার্তিনেজ।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park