1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
রুহিতা সিসিআরসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :

রুহিতা সিসিআরসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

বরগুনা পাথরঘাটা উপজেলার রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুহিতা সিসিআরসির ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে মাহবুবুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন রাকিব ও নাদিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিআরসিবি প্রকল্পের সমন্বয়কারী আশরাফুজ্জামান খান, মনিটরিং অফিসার তুষার কান্তি সাহ,রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার, রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাসসহ সংগঠনের সদস্যবৃন্দ।

সভায় স্বাগত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের লক্ষ্যে ২০২২ সালে সিসিডিবির সহযোগিতায় রুহিতা সিসিআরসির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পাথরঘাটা উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি বিভাগ এবং ৪ নম্বর পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর আর্থিক উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা পালন করে আসছে।

বক্তারা জানান, বর্তমানে রুহিতা সিসিআরসির সদস্য সংখ্যা ৮৩২ জন। সংগঠনটি শিগগিরই সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন লাভ করবে বলে আশা প্রকাশ করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সভায় সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার জন্য সিসিডিবির জলবায়ু প্রকল্পের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়

শেষে সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় বার্ষিক সাধারণ সভা সফল করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park