1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

কালিয়ায় সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মাসুমার রহমান, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৬২ বার পঠিত

“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন” স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী এলাকায় সন্ত্রাস, মাদক ও অনলাইন প্রতারণা প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে পিরোলী বাজার ফুটবল মাঠে স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জামির হোসেন মোল্যা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান। আমন্ত্রিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রবীন হালদার এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মো. আশরাফ উদ্দিন।
এছাড়াও বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো. আলতাফ উদ্দিন, বিএনপি নেতা মো. আশরাফ হোসেন, মো. হিরন সরদার ও মো. সোহাগ গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক গোলাম মোর্শেদ শেখ, হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অনলাইন প্রতারণা দূর করতে পুলিশ ও জনসাধারণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা পিরোলী এলাকাকে শান্তিপূর্ণ ও মাদকমুক্ত রাখতে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park