1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আল ইমরান শেখ, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

মোঃ আল ইমরান শেখ, বিশেষ প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল) সকালে কালিয়া প্রেসক্লাব আয়োজিত হলরুমে এ সভায় নবাগত কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সাংবাদিকতার মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে মতামত বিনিময় করেন।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার মিকু এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কামাল। অনুষ্ঠানে ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মো. আল ইমরান শেখ নবাগত কমিটির সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে সভাপতি ও সাধারণ সম্পাদকগনকে কমিটির সদস্যগন ফুলেল শুভেচ্ছা জানান।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি কালিয়া প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল সদস্যকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং স্থানীয় সমস্যাগুলো তুলে ধরতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এছাড়া ভবিষ্যতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সামাজিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।
সভা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় পর্ব সম্পন্ন হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park