1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে উপহার বিতরণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে উপহার বিতরণ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৮২ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার নলদী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
স্থানীয় সামাজিক সংগঠন “এন এন পি ০০৭ একতা সংঘ”-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নওয়াপাড়া, মতিনগর, কালাচাঁদপুর ও বৈকন্ঠপুর গ্রামের প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এমন উদ্যোগ তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয়ে তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।
এ সময় সংগঠনের উপদেষ্টা ইসরাফিল শেখ, মাজেদুল হক, মামুন শেখ, রাজ্জাক মোল্যা, হালিম ফকির, বাবু শেখ, লিয়াকত শেখ, সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শেখ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park