1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২০৮ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে মো. রিকু মোল্যা (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার রিকু মোল্যা ওই এলাকার বাসিন্দা মো. হারেজ মোল্যার ছেলে।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিষখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রিকু মোল্যার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার ৪৮ পিস ইয়াবা, মাদক বিক্রির ২ লাখ ৭৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park