1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
একুশে পদক ২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

একুশে পদক ২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯২ বার পঠিত

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ড দলকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দেন। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে। সকাল ১০টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান।

অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, গবেষণা ও শিল্প–সাহিত্যচর্চাকে রাজনীতিকরণ করা সভ্য সমাজের পরিচায়ক নয়। তিনি জ্ঞান বিজ্ঞানের সব শাখায় দেশকে এগিয়ে নিতে নৈতিক মানসম্পন্ন উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদরা দায়িত্বে থাকলেও জ্ঞানীগুণীজনেরা সমাজকে সঠিক দিকনির্দেশনা দেন। সমাজে কৃতী মানুষের সংখ্যা যত বাড়বে, রাষ্ট্র তত বেশি সমৃদ্ধ ও আলোকিত হবে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান-এর অবদানের কথা স্মরণ করে বলেন, তিনিই প্রথম একুশে পদক প্রবর্তন করেন। এই পদক ভাষা আন্দোলনসহ দেশের ঐতিহাসিক ঘটনাবলিকে স্মরণ এবং গুণীজনদের সম্মান জানানোর গুরুত্বপূর্ণ মাধ্যম।

একুশে পদকপ্রাপ্তরা
এ বছর বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক পেয়েছেন:
চলচ্চিত্র: ফরিদা আক্তার ববিতা
চারুকলা: অধ্যাপক মো. আবদুস সাত্তার
স্থাপত্য: মেরিনা তাবাশ্যুম
সংগীত (মরণোত্তর): আইয়ুব বাচ্চু
নাট্যকলা: ইসলাম উদ্দিন পালাকার
সাংবাদিকতা: শফিক রেহমান
শিক্ষা: মাহবুবুল আলম মজুমদার
ভাস্কর্য: তেজস হালদার যশ
নৃত্যকলা: অর্থী আহমেদ
এ ছাড়া জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ সংগীত বিভাগে দলগতভাবে পুরস্কার লাভ করে।
মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তাঁর স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা পদক গ্রহণ করেন। ওয়ারফেজের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম পুরস্কার গ্রহণ করেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি পদকপ্রাপ্তদের নাম ও অবদান পাঠ করেন।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park