
নড়াইল-১ আসনের সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম-কে গণ সংবর্ধনা প্রদান করা হবে।
আগামী রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কালিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ডাকবাংলো চত্বরে এ গণ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
কালিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান (মিলু) অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়োজনকে সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন।