1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :

কালিয়ায় সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৪ বার পঠিত

নড়াইলের কালিয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন দলটির কয়েকজন নেতা।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ছোট কালিয়া মোড় এলাকায় স্থানীয় বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি সরদার আনোয়ার হোসেন ও কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম রবি।

তারা জানান, দীর্ঘ ৪৭ বছর ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ২০২৪ সালের ১৫ নভেম্বর অনুষ্ঠিত কালিয়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে নেতা-কর্মীদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন না পাওয়ায় দলীয়ভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় বলে তারা দাবি করেন। তাদের অভিযোগ, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রভাব খাটিয়ে তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং কয়েকজন নেতাকে বহিষ্কার করেন।
এ ঘটনায় তারা দীর্ঘদিন অভিমান ও ক্ষোভ থেকে দলীয় কর্মকাণ্ডে অংশ নেননি। তবে সম্প্রতি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আবারও সক্রিয়ভাবে দলের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন ও হায়দার আলম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সরদার শাহিনুর আলম, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খান খলিলুর রহমান, কালিয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোল্যা বকতিয়ার হোসেন, সাবেক কাউন্সিলর জুয়েল রানা, যুবদল নেতা মো. বাবুল জোয়ার্দার ও ছাত্রদল নেতা মো. মিকাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park