1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক নির্বাচন সংশ্লিষ্ট করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)  দুপুরে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মাদ আবদুল ছালাম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে প্রশাসন, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সহিংসতা ও নাশকতা রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশাস।

সভায় সহকারী পুলিশ সুপার রবিন হালদার, কালিয়া আর্মি ক্যাম্প ও বিজিবি ক্যাম্পের কমান্ডার, কালিয়া ও নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park