
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় গাছ থেকে পড়ে মো.উজ্জল মোল্যা (৩৫) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মে) ভোর রাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুই সপ্তাহ আগে উপজেলার ফালখালি এলাকায় গাছ থেকে পড়ে সে গুরুতর আহত হয়।
মৃত মো.উজ্জ্বল মোল্যা উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামের মো.নজির মোল্যার ছেলে। সে পেশায় গাছ কাটা শ্রমিক ছিলেন।
স্থানীয় বাসিন্দা কাশিপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.আল-আমিন গাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও স্বজন সুত্রে জানা গেছে, গাছ কাটা শ্রমিক মো.উজ্জ্বল মোল্যা গত দুই সপ্তাহ আগে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ফালখালি এলাকায় গাছ কাটার উদ্দেশ্য যান। এসময় গাছে উঠে ডাল কাটতে গিয়ে অসাবধানতাবসত নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে সাথে থাকা অন্য শ্রমিকেরা ও স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠান। পরে তাকে খুলনা নেয়া হলে সেখানেই চিকিৎসারত অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, গাছ থেকে পড়ে মারা যাওয়ার বিষয়টি আমরা অবগত নই।