1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
তিন দাবি বাস্তবায়নে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :

তিন দাবি বাস্তবায়নে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত
আপাতত ১১তম গ্রেডে বেতনভাতাসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে পরীক্ষা বর্জনসহ সারা দেশে লাগাতার কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
রোববার (৩০ নভেম্বর) থেকে এ কর্মবিরতি শুরু করেছেন তারা।
শনিবার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী আশ্বাসের পর ১৮ দিন পার হয়েছে। আজ পর্যন্ত তিন দাবির মধ্যে আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত দৃশ্যমান অগ্রগতি হয়নি।’
‘এ অবস্থায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সারা দেশের প্রায় সব বিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে পূর্ণদিবস কর্মবিরতি পালন করার জন্য সব সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের প্রিয় সহকর্মী শহীদ ফাতেমার আত্মত্যাগ ও দুই শতাধিক সহকর্মীর রক্ত বৃথা যেতে দেবো না।’
অর্থ মন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী, আপাতত ১১তম গ্রেডসহ তিন দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় রোববার (৩০ নভেম্বর) থেকে যথারীতি আগের মতো পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।
তিন দাবি : সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ; ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park