
নড়াইল জেলা সমিতি, ঢাকা নতুন কমিটি গঠন করেছে। ২৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে সমিতির সভাপতি খবির উদ্দিন আহমেদ এক সদস্য সচিবসহ মোট ৯ জন সদস্যের নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্যামলী পারিবারিক নিপীড়ন দমন ইউনিট–এডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। এছাড়া বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকসহ মোট ৯ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন—
বি এম রওশন মায়ুম মল্লিক, প্রভাষক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহযোগী।
খায়রুন্নেসা আক্তার আঁখি, স্থায়ী সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
অব. মুকুল সাইফুল আসাদ, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
সুমন জাহান বিজন, করপোরেট ব্যক্তিত্ব।
নাসির জমান বাবুল, ব্যবসায়ী ও সামাজিক কর্মী।
এইচ এম রাশেদ, নির্বাহী সম্পাদক, দৈনিক ভোরের পাতা।
মনিরা খাতুন, সরকারি চাকরিজীবী।
আরিফ বাশার সাগর, এ এস পি, বাংলাদেশ পুলিশ।
মোঃ সোহেল রানা, জাতীয় ক্রিড়া সংস্থার সঙ্গে যুক্ত।
সভাপতি খবির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ঘোষণাপত্রে জানানো হয়, নড়াইল জেলা সমিতির উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি দায়িত্ব পালন করবে।
নড়াইল জেলা সমিতি, ঢাকা—প্রবাসী নড়াইলবাসীর সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণের পর সমিতির কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।