
নড়াইলের কালিয়া উপজেলার সর্বস্তরের সুধীজন বিভিন্ন দফতরের কর্মকর্তাদের অংশগ্রহণে নবাগত জেলা প্রশাসক ড. আবদুল সালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ড. আবদুল সালাম তাঁর বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে জনগণের সেতুবন্ধন আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন। তিনি সকলের যৌথ প্রচেষ্টায় উন্নয়ন কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া সার্কেল এসপি রবিন হালদার, কালিয়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামী’র প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা তুলে ধরেন এবং সমাধানমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। জেলা প্রশাসক এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা বলেন।