
নড়াইল সদর উপজেলায় ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর ) সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজন করেন সদর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিস। এসময় উপজেলার ৮ জন ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ, গরু, ছাগল ও গরুর খাদ্য বিতরণ করা হয়েছে।
বিতরণ কর্মসূচিতে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা উত্তম সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।