1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে শশুরালয়ে এসে অসহায়দের মাঝে খাবার বিতরণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে শশুরালয়ে এসে অসহায়দের মাঝে খাবার বিতরণ

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১০০ খুলনা-৩ এর ধানের শীষ প্রতীক প্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী  রকিবুল ইসলাম বকুল শুক্রবার (৭ নভেম্বর) নড়াইলে তার শশুরালয়ে আগমন করেন। এই সময়ে তিনি তার শশুর অবসরপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী আফসারুল ইসলাম-এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া শেষে তিনি শশুরালয়ে থেকে এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের ধানের শীষ প্রতীক প্রাপ্ত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সহ-সভাপতি মোঃ আল আমিন, এবং সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি,ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন,সদর থানার সদস্য সচীব নাহিদ হাসান পিয়ার।

এছাড়াও নড়াইল পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও এলাকাবাসী সহ মরহুমের পারিবারিক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে দোয়া করা হয় মরহুম কাজী আফসারুল ইসলামের আত্মার শান্তি ও দেশের শান্তি-সমৃদ্ধির জন্য।

উল্লেখ্য, নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার কাজী আফসারুল ইসলামের (৮০) বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।ঐ দিন আসর নামাজ বাদ জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। ওইদিন সকালে করেন তিনি। এর আগে গত ৩০ অক্টোবর দুপুরে আফসারুল ইসলাম নড়াইল পুরাতন বাসটার্মিনাল চত্বরে দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান।
আফসারুল ইসলামের জানাজায় অংশগ্রহণ করেন-নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলাম, খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৩ আসনের প্রার্থী মরহুম আফসারুল ইসলামের জামাতা রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,শাহরিয়ার রিজভী জর্জ সহ অনেকে।
আফসারুল ইসলাম পুলিশের এআইজি শামীমা পারভীন শিল্পী ও বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা কাজী সাজেদুল ইসলাম চঞ্চলের বাবা। এছাড়াও তাহার মৃত্যু র আগে দু সন্তান মরা গেছেন। মরহুম কাজী আফসারুল ইসলাম শহরতলীর সম্ভান্ত কাজী বংশের মরহুম করীম কাজির ছেলে ছিলেন।তাহার ৭ ভাই ও ৩ বোন রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। মরহুম কাজী আফসারুল ইসলামের এই প্রয়ানে জেলাবাসীর মাঝে একটি শোকাহতপূর্ণ অবস্থার সৃষ্টি হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park