1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নড়াইল জেলার কালিয়া ও নড়াগাতী থানায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কালিয়া থানা ও বিকেল ৩টায় নড়াগাতী থানায় সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। তিনি বক্তব্যে পূজা উদযাপন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশ সর্বদা সবার পাশে রয়েছে।”

তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের উদ্দেশে নিরাপত্তা জোরদারে কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। এর মধ্যে রয়েছে—পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, কলাপসিবল গেট ব্যবহার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পালাক্রমে ডিউটির ব্যবস্থা করা। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া এবং মাদক থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এছাড়া কোনো সমস্যা দেখা দিলে দ্রুত স্থানীয় বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সরাসরি পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

সভায় পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park