1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত

আশিকুর রহমান সৌরভ , নড়াইল
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

নড়াইলে অটিস্টিক শিশুদের অংশগ্রহণে ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা ক্রীড়া অফিস নড়াইলের আয়োজনে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শিশু একাডেমি মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে ৬০ জনেরও বেশি অটিস্টিক শিশু বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। ঝুড়িতে বল নিক্ষেপ, ব্যাঙ লাফ, বুড়ি চি সহ নানা খেলায় অংশ নিয়ে তারা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি  এম.এম. মাহাবুবুর রশীদ লাভলু, মো. আব্দুল রাকিবিল বারী, মো. রোস্তম আলী ও মো. মুনজুরুল রহমান পান্নু। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান।

দিনব্যাপী এ আয়োজনে অংশ নেওয়া প্রতিটি শিশুকে জার্সি ও পুরস্কার প্রদান করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park