1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আশিকুর রহমান সৌরভ, নড়াইল:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

নড়াইল জেলা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগ ২০২৫-এর ফাইনাল খেলা।

প্রসাধনী প্রতিষ্ঠান কিউট-এর পৃষ্ঠপোষকতায় এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় ইয়াং প্যাগাসাস ক্লাব ও কামাল প্রতাপ তরুণ সংঘ। ফাইনালে কামাল প্রতাপ তরুণ সংঘকে ১৬–১০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইয়াং প্যাগাসাস ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব লিংকন বিশ্বাস। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. কামরুজ্জামান।

খেলা শেষে দুই দলকে পুরস্কার প্রদান করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park