1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলের নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের যোগদান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলের নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের যোগদান

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার পঠিত

নড়াইল জেলার নতুন পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম যোগদান করেছেন। বুধবার তিনি নড়াইলে যোগদান করেন।

জানা যায়, মোঃ রবিউল ইসলাম ২০০৬ সালে ২৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। এরপর তিন বছর র‌্যাবে দায়িত্ব পালন করেন তিনি। পরে বরিশাল সদরের সার্কেল এএসপি হিসেবে দুই বছর দায়িত্বরত ছিলেন ৷ মোঃ রবিউল ইসলাম দুইবার বিদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেন। ২০১৩-১৪ এবং ২০১৭-১৮ এই দুইবার আফ্রিকার মুসলিম দেশ সুদানে শান্তিরক্ষী মিশনে যান তিনি। জেলা পুলিশ সুপার হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন এই মেধাবী পুলিশ অফিসার।

জানা গেছে, শিক্ষা জীবনে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদ থেকে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন এই কৃতী শিক্ষার্থী।

প্রথমবারের মতো জেলা পুলিশ সুপার হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই দায়িত্ব অনেক চ্যালেঞ্জিং। আমি এই চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে চাই। আশা করছি নড়াইল জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park