1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক আজ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক আজ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ (রোববার) বিকেলে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দুপুর ৩টায় বিএনপির সঙ্গে বৈঠক শুরু হবে। এরপর বিকেল সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের নানা দিক নিয়ে আলাপ হবে।

শনিবার যমুনায় অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি জনগণের প্রতি অন্তর্বর্তী সরকারের দৃঢ় অঙ্গীকার। সেখানে আরও বলা হয়, নির্বাচন বিলম্বিত বা বানচাল করার সব ধরনের ষড়যন্ত্র, বাধা ও অপচেষ্টা প্রতিহত করা হবে। জনগণের ইচ্ছাই হবে চূড়ান্ত, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে বাধা দেওয়ার সুযোগ দেওয়া হবে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park