
নড়াইলের কালিয়া উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শ্রাবণী বিশ্বাস।
১৭ আগস্ট (রবিবার) বিকেলে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
শ্রাবণী বিশ্বাস ৩৮তম বিসিএস ক্যাডারে প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন। যোগদানের পরপরই তিনি দুর্নীতি মুক্ত প্রশাসন গঠনের অঙ্গীকার ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় লেখেন—

“সুপ্রিয় কালিয়া উপজেলাবাসী, নমস্কার/আদাব/সালাম, আমি শ্রাবণী বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আপনাদের উপজেলায় আজ ১৭.০৮.২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণ করলাম। আমি সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আপনাদের সেবা প্রদানের চেষ্টা করব। আমি এবং আমার অফিস সম্পূর্ণ দুর্নীতি মুক্ত থাকব। আপনাদের যে কোনো সমস্যা সরাসরি আমার কাছে জানাবেন। আমি নির্মোহ ও দুর্নীতি মুক্তভাবে আইনানুগ সমাধান প্রদানের চেষ্টায় সদা তৎপর থাকব। আপনাদের দোয়া ও সহযোগিতা আমার একান্ত কাম্য। ধন্যবাদ।”