1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নদীতে ভেসে আসা ভারতীয় শিশুর লাশ ফেরত দিলো বিজিবি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :

নদীতে ভেসে আসা ভারতীয় শিশুর লাশ ফেরত দিলো বিজিবি

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ধরলা নদীতে ভেসে আসা ৭ বছরের এক ভারতীয় শিশুর লাশ ফেরত দিয়েছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বুড়িমারী স্থলবন্দর দিয়ে উদ্ধার শিশু শঙ্খদীপ ঘোষের লাশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়।

ভারতীয় শিশু শঙ্খদীপ ঘোষ ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সুস্থিরহাট এলাকার বিশ্বদ্বীপ ঘোষ ওরফে বাবুয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

বিজিবি ও পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার গুড়িয়াটারী গ্রামের ধরলা নদীতে এক শিশুর লাশ ভেসে আসতে দেখা স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর সহায়তায় ভারতীয় শিশু শঙ্খদীপ ঘোষের লাশ উদ্ধার করে। পুলিশ ও বিজিবি বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে(বিএসএফ) অবগত করলে তারা তাদের দেশের নাগরিক ও তার পরিচয় নিস্চিত করে লাশ ফেরত দাবি করে।

পরে পাটগ্রাম থানা পুলিশ বিজিবির সহায়তায় বিকালে বুড়িমারী স্থলবন্দর হয়ে ওই শিশুর লাশ বিএসএফের কাছে ফেরত পাঠায়। এ সময় উভয় দেশের পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, উদ্ধার হওয়া শিশুর লাশের ছবি ভারতীয় পুলিশকে পাঠালে তারা পরিচয় সনাক্ত করলে লাশ ফেরত দেয়া হয়েছে।

ভারতীয় পুলিশ জানায়, ওই শিশু নিখোঁজ ছিল এবং সংশ্লিষ্ট থানায় জিডি করেছিল তার পরিবার।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park