1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার মামলায় এক সাংবাদিক গ্রেফতার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার মামলায় এক সাংবাদিক গ্রেফতার

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পঠিত

রংপুরের গঙ্গাচড়ায় আলদাদপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় এবং সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে সরাসরি উস্কানি দেওয়ার অভিযোগে হাবিবুর রহমান সেলিম নামের এক সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। হাবিবুর রহমান সেলিম রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার পাগলাপীর প্রতিনিধি।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই সাংবাদিককে তার নিজবাড়ি রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে আটক করা হয়।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, আলদাদপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের উসকে দেওয়ার অনেক ভিডিও ও অডিও থাকায় সেলিমকে আটক করে সেনাবাহিনী। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করে।

তিনি আরো জানান, হিন্দুপল্লিতে ভাঙচুরের মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park