
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাগুডাংগা গ্রামে এক মর্মান্তিক ঘটনায় ৮ বছরের শিশু সাদমান ঘোড়ার গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জুলাই ১২টার দিকে হাফিজুর শিকদার নামে এক ব্যক্তি নিজের ঘোড়ার গাড়িতে পাট বোঝাই করে বাড়ি ফেরার পথে কর্দমাক্ত রাস্তায় গাড়িটি পিছলে গেলে তার ছেলে সাদমান গাড়ির চাকার নিচে পড়ে পিষ্ট হয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন,
এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।