1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
খুলনা-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জনমত বাড়াচ্ছেন মাওলানা কবিরুল ইসলাম - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :

খুলনা-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জনমত বাড়াচ্ছেন মাওলানা কবিরুল ইসলাম

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৪১ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-৪ (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম তার প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, সামাজিক সচেতনতা, ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা উন্নয়নে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। ফলে ধর্মপ্রাণ জনসাধারণের পাশাপাশি তরুণ ভোটারদের কাছেও তিনি হয়ে উঠেছেন একটি বিশ্বাসযোগ্য নাম।

এদিকে তার কর্মী-সমর্থকেরা প্রতিনিয়ত বাড়ি-বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করছেন এবং ভোটারদের কাছে তুলে ধরছেন প্রার্থীর কর্মময় জীবন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা।

একইসঙ্গে পোস্টার-ব্যানারে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে বার্তা— “তরুণ প্রজন্মের প্রথম ভোট হোক আদর্শ নেতৃত্বের পক্ষে” এবং “দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশ ও জনগণের সেবা করার সুযোগ দিন”।

এলাকার জনগণ মাওলানা কবিরুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা, ধর্মীয় মূল্যবোধ ও সমাজে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেছেন— নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park