1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ নিহত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ নিহত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৮৩ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ইজিবাইকের চাকায় পরনের ওড়না পেঁচিয়ে শিরিন আক্তার শারমিন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকালে নড়াগাতী থানার ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত শিরিন আক্তার শারমিন নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের পান্নু শেখের স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের মা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিরিনের স্বামী পান্নু শেখ ঢাকায় চাকরি করেন। সম্প্রতি তারা দুই মেয়েকে নিয়ে নিজ গ্রাম ইসলামপুরে এসেছিলেন। এরপর শিরিনের স্বামী ঢাকায় ফিরে গেলে, তিনি বুধবার বিকেলে দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাবার বাড়ি (যশোর) যাওয়ার জন্য রওনা দেন।

ইজিবাইকে উঠে লোহাগড়ার দিকে যাওয়ার সময় ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অসাবধানতাবশত তার পরনের ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত ওসি আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park