1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় ট্রাফিক পুলিশের অভিযান যানবাহন আটক ও মামলা দায়ের - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :

লোহাগড়ায় ট্রাফিক পুলিশের অভিযান যানবাহন আটক ও মামলা দায়ের

হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৮৫ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাফিক পুলিশের অভিযানে লাইসেন্স বিহীন ১০টি যানবাহন আটকসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ২ টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নড়াইল-কালনা মহাসড়কের মোল্যা মাঠ এলাকায় এ অভিযান চালায় ট্রাফিক পুলিশ লোহাগড়া জোন।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা পুলিশ সুপার এর নির্দেশে ও নড়াইল ট্রাফিক পুলিশের লোহাগড়া জোন এর পরিদর্শক (টিআই) ফারুক আল মামুন ভুঁইয়ার নেতৃত্বে ট্রাফিক পুলিশের (টিএসআই) লিপিকা, ইমরান এবং (এটিএসআই) রফিকুলসহ অন্যন্য সদস্যরা সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল-কালনা মহাসড়কের লোহাগড়া মোল্যার মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় লাইসেন্স বিহীন ১০ টি যানবাহন আটক ও নিয়ম না মেনে গাড়ি চালানোয় ২ টি মামলা দেয়া হয়েছে।

এ ব্যাপারে নড়াইল ট্রাফিক পুলিশের লোহাগড়া জোন এর পরিদর্শক (টিআই) ফারুক আল মামুন ভুঁইয়া জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ বদ্ধপরিকর। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমিসহ আমার অন্যন্য অফিসার ও সদস্যরা অভিযান পরিচালনা করে ১০ যানবাহন আটক ও ২টি মামলা দায়ের করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park