1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা, অপহরণ ও চাঁদাবাজি মামলায় ২৩ জন আটক - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা, অপহরণ ও চাঁদাবাজি মামলায় ২৩ জন আটক

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পঠিত
নড়াইলের কালিয়া থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ২টি হত্যা মামলার ১৮ জন, অপহরণ মামলায় ১জন, চাঁদাবাজি মামলায় ১ জনসহ ২৩ জনকে আটক করা হয়েছে।
 
পুলিশ জানা যায়, গত ১৫ মার্চ উপজেলার সিসিমপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাদের মোল্লার ছেলে হাসিম মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় কালিয়া থানা পুলিশ ও র‌্যাবের অভিযানে গত ২৪ ঘন্টায় এজহারভুক্ত ১৬ জন আসামিকে গোপালগঞ্জ ও ঢাকা থেকে আটক করা হয়েছে।
 
আটককৃতরা হলেন সিলিমপুর গ্রামের রিপন মোল্যা (৪৫), সাব্বির মোল্যা (২৩), ইমরুল মোল্যা (৩৫), হিসাম শেখ (৩৪), ইয়াসিন শেখ, রাজা শেখ, রাজুল শেখ(৩৫),  মোঃ রকিবুল মোল্যা (৩২), হায়াত মোল্যা (২৭), মফিজুর মোল্যা (৫০), পারভেজ মোল্যা (৩০), ইয়াসিন মোল্যা (৩০), রেজা মোল্যা (৩০), আজান মোল্যা (৬২), বিকাশ মোল্যা (৪৪), লাকটু মোল্যা (৪৫)।
 
এছাড়াও কালিয়া পৌর এলাকার চাঁদপুর গ্রামের গৃহবধূ হত্যা মামলার দুই আসামিকে আটক করেছেন কালিয়া থানার উপপরিদর্শক আজিজুর তালুকদার।
এছাড়াও আলাদা তিনটি অপহরণ এবং চাঁদাবাজি এবং লুটপাটের মামলায় বাকিদের গ্রেপ্তার করে কালিয়া থানা পুলিশ।
 
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের নড়াইল আদালতে প্রেরণ করা হয়েছে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park