1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
মাদারীপুরে গণপিটুনীতে দুই ডাকাত নিহত, আট এলাকাবাসী গুলিবিদ্ধ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

মাদারীপুরে গণপিটুনীতে দুই ডাকাত নিহত, আট এলাকাবাসী গুলিবিদ্ধ

মাদারীপুর, প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মাদারীপুরের কীর্তিনাশা নদীতে স্পিডবোটে অস্ত্র নিয়ে ডাকাতি করতে আসে একদল দুর্বৃত্ত। টের পেয়ে প্রতিরোধ করে এলাকাবাসী

এতে স্থানীয়দের ডাকাতরা গুলি ছুঁড়লে ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ট্রলার নিয়ে ধাওয়া দিয়ে গণপিটুনী দিলে আহত হয় ৭ ডাকাত। পরে তাদের ভর্তি করা হাসপাতালে সেখানে মারা যায় দুইজন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর-শরিয়তপুর দুই জেলার সীমানাবর্তী এলাকা খোয়াজপুর-টেকেরহাট বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপনের বাড়ি মুন্সিগঞ্জের কালিরচর এলাকায় ও আনোয়ার দেওয়ানের বাড়ি শরিয়তপুরের জাজিরায়। এদিকে ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়ার জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর-শরিয়তপুর দুই জেলার সীমানাবর্তী এলাকা খোয়াজপুর-টেকেরহাট বন্দরে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে আসে একদল দুর্বৃত্ত। স্পিডবোটে অস্ত্র নিয়ে বালুবাহী জাহাজে ডাকাতির চেষ্টায় তারা। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয় এলাকাবাসী।
ঘটনাস্থল থেকে হাতবোমা ফাটিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা ডাকাতরা। পরে ইটপাটকেল ছুঁড়লে ডাকাতরা এলাকাবাসীর উপর গুলি করে। এতে আহত হয় অন্তত ৮ জন। এ খবর আশপাশে ছড়িয়ে পড়লে একাধিক ট্রলার নিয়ে ডাকাতদের আবারো ধাওয়া দেয় স্থানীয়রা।
পরে কীর্তিনাশা নদীর শরিয়তপুরের তেতুলয়িা এলাকায় গতিরোধ করে তাদের আটকে গণপিটুনী দেয় স্থানীয়রা। খবর পেয়ে গুরুতর অবস্থায় ৭ ডাকাতকে উদ্ধার করে ভর্তি করা হয় শরিয়তপুর জেলা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুইজন। এদিকে আহত স্থানীয়দের উদ্ধার করে ভর্তি করা হয়ে মাদারীপুর ২৫০ শয্যা ও শরিয়তপুর সদর হাসপাতালে।
তাদের মধ্যে ৫জনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park