
নড়াইলের লোহাগড়ায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অবিসাংবাদিত রাষ্ট্রনায়ক, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪ টায় লক্ষীপাশাস্ত লোহাগড়া পৌর যুবদলের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লোহাগড়া পৌর যুবদলের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লোহাগড়া পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হেলাল শেখের সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমির সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাহিদুর রহমান আমিন, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক সৈয়দ রকিব, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ সিকদার, এস এন শরিফুল ইসলাম লায়ন, ছাত্রদল নেতা মোঃ রাসেল শেখ, পৌর ৭ নং পৌর ছাত্রদলের সভাপতি সাকিব রেজা, কলেজ ছাত্রদল নেতা আনিচুর সিকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।