1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সাপাহারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :

সাপাহারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাবুল আক্তার, স্টাফ রিপোর্টার, নওগাঁ:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ বার পঠিত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামত সংক্রান্তে ৩১ দফার লিফলেট বিতরণ ওআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদরের করলডাঙ্গা ঈদগাহ মাঠে বিএনপি নেতা আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত লিফলেট বিতরণ ও আলোচনা সভয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পোরশা উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ -১ আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী মোজাম্মেল হক শাহ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি তাইফুর রহমান,পোরশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক বাবু,বিএনপি নেতা হোসেন আলী,আবু দাউদ, সাপাহার উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক আকতার হোসেন প্রমুখ। বক্তাগন বলেন যে আগামী দিনে দেশ নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশে একটি শক্তিশালী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। সাধারণ মানুষের নিকট এই ৩১দফার লিফলেট পৌছে দিতে হবে। যাতে মানুষ শান্তি পায়। সাপাহার উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে আরও মজবুত করতে হবে। দল মত নির্বিশেষে সকল নেতাকর্মীকে একত্রিত থেকে সাংগঠনিকভাবে সামনে আগানোর আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে উক্ত আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park