1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৬টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে প্রশাসন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৬টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে প্রশাসন

মোঃ মাসুমার রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত
নড়াইলে

নড়াইলের কালিয়ায় অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৬টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী যৌথ বাহিনীর সহযোগিতায় এসব ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নড়াইল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে নেতৃত্বে দেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আছিফুর রহমান এবং নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মালেক। অভিযান চালিয়ে এসব ইটভাটার চিমনী, ইট পোড়ানো ক্লিন ও কাঁচা ইট ভেঙ্গে দেয়াসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ ও পানি দিয়ে আগুণ নিভিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মালেক জানান, কালিয়া উপজেলায় মোট ৪৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে একটির বৈধতা আছে বাকি ৪৪টি ইটভাটা অবৈধ। তিনি আরো জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও অনিয়মতান্ত্রিকভাবে অবৈধভাবে ব্রিকস ফিল্ড তৈরি করে ব্যবসা পরিচালনা করায় উপজেলার বাবুপুর গ্রামের মেসার্স বিবিসি ব্রিকস্, মেসার্স এসএসবি ব্রিকস্, কালিয়া পৌরসভার মেসার্স এসআরবি ব্রিকস্, বিলদুরিয়া বড়নাল গ্রামের এসএমবি ব্রিকস্, নড়াগাতী থানার পাটনা গ্রামের মেসার্স চৌধুরী ব্রিকস্ ও দেবীপুর গ্রামের মেসার্স আরবিআই ব্রিকস ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। উচ্ছেদ করা এসব ইটভাটার মধ্যে ১টি জিগজ্যাগ ও ৫টি সনাতন পদ্ধতির ড্রাম চিমনীবিশিস্ট ইটভাটা রয়েছে।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আছিফুর রহমান জানান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় সকাল থেকে রাত পর্যন্ত কালিয়া উপজেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৬টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দেয়া হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park