1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় গৃহবধূ খাদিজা হত্যা মামলায় মহিলা ইউপি সদস্য আটক - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় গৃহবধূ খাদিজা হত্যা মামলায় মহিলা ইউপি সদস্য আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে গৃহবধূ খাদিজা হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মহিলা ইউপি সদস্য মোসাঃ মুসলিমা খাতুনকে (৩০) আটক করেছে কালিয়া থানা পুলিশ।

শুক্রবার ভোররাতে উপজেলার চাঁচুড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃত মুসলিমা পেড়লী গ্রামের মঈনুল ফকিরের স্ত্রী ও পেড়লী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের (৭, ৮, ৯) মহিলা ইউপি সদস্য ।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পেড়লী গ্রামের রমিজুল শিকদারের স্ত্রী দুই সন্তানের জননী খাদিজা বেগম (২৫) প্রতিবেশী জুবেল শিকদারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এর জের ধরে তিনি রোববার (২২ ডিসেম্বর) স্বামীর সংসার ছেড়ে প্রেমিক জুবেল শিকদারের বাড়িতে গিয়ে ওঠেন। এ কারণে সোমবার (২৩ ডিসেম্বর) জুবেলের বড় ভাই জাহিদুল শিকদার উত্তেজিত হয়ে খাদিজাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে খাদিজা গুরুতর আহত হলে জুবেলের পরিবারের লোকজন ওইদিন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বুধবার (২৫ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহত খাদিজার বাবা যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের আব্দুল্লাহ মোল্যা বাদী হয়ে মুসলিমা বেগমসহ ৬ জনকে আসামী করে কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়েছে ও অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park