1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে সৌদি প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে কলোড়া ইউনিয়নের ২৪ টি পুজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে সৌদি প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে কলোড়া ইউনিয়নের ২৪ টি পুজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত

কাজী ইমরান: বিশেষ প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইল সদরের ৮ নং কলোড়া ইউনিয়নের ২৪ টি পূজা মন্দিরে সৌদি প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে আর্থিক অনুদান ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকাল ৩টায় বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে নড়াইল সদরের কলোড়া ইউনিয়নের ২৪টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদানসহ মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ৮ নং কলোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু বক্কার বিশ্বাস, সাবেক ইউনিয়ন বিএনপি নেতা মরহুম মফিজুর ইসলামের স্ত্রী ও সংরক্ষিত ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মঞ্জুরা বেগম, ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল বিশ্বাস, ইউনিয়ন যুবদল নেতা ইমরান সিকদার ও কলোড়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রবি বিশ্বাস একজন মানবতার ফেরিওয়ালা, মানুষের যে কোন বিপদের কথা তার কান পর্যন্ত পৌঁছালে তার যথাযথ উপকার করেন।

কেউ অসুস্থ হলে তাকে ডাক্তার খরচ, ঔষধ কিনে দেওয়া, মসজিদের কাজের জন্য অর্থ জোগান, মন্দিরের কাজের জন্য অর্থ জোগান, এমন কোন সামাজিক কর্মকাণ্ড নাই যেখানে তিনি সাহায্যের হাত বাড়াননি। রবি বিশ্বাস একজন সৌদি প্রবাসী। তিনি সবসময় তার ইনকামের একটি অংশ গরিব অসহায় মানুষের মধ্যে দান করেন বলেও জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park