1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় শ্রী শ্রী দয়াময়ী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

লোহাগড়ায় শ্রী শ্রী দয়াময়ী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৭২ বার পঠিত

কাজী ইমরান: বিশেষ প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী শ্রী শ্রী দয়াময়ী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।

শুক্রবার (১১অক্টোবর) দুপুর ১টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের লোহাগড়া শহরের কুন্দশী সমীর রায়ের বাড়িতে শ্রী শ্রী দয়াময়ী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। এ সময় বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে বরণ কর নেন শ্রী শ্রী দয়াময়ী মন্দিরের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সমীর রায়।

এসময় বিভাগীয় কমিশনারকে সমীর রায়ের পক্ষ থেকে ১ টা সরস্বতী ও একটা রাধা কৃষ্ণের বাধায়কৃত ওয়ালমেট উপহার স্বরূপ প্রদান করা হয়।

এর আগে বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ নড়াইল সদর ও লোহাগড়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলিম পারস্পরিক সহবস্থানের ভিত্তিতে মিলেমিশে যার যার ধর্ম পালন করে থাকে। চলমান দুর্গাপূজা নিরাপদে নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন জেলা প্রশাসক হিসেবে নড়াইল জেলায় প্রথম জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছি এজন্য নড়াইলের প্রতি রয়েছে আমার আলাদা ভালবাসা।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীসহ লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।

বিভাগীয় কমিশনার পূজা মন্ডপ ও পূজা সংক্রান্ত বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park