1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
১৯ বছর পর যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম. এ মালিক দেশে ফিরছেন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

১৯ বছর পর যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম. এ মালিক দেশে ফিরছেন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

কাজী ইমরান: বিশেষ প্রতিনিধি:

যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম. এ মালিক ১৯ বছর পর বাংলাদেশের মাটিতে আসছেন।

প্রবাসের মাটিতে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার কারণে তিনি স্বৈরাচার সরকারের রোষানলে পরেন। সেই কারণে দীর্য দিন তিনি স্বদেশে যেতে পারেন নাই ।

মুঠো ফোনে এম. এ মালেকের সাথে কথা বলে জানা গেছে, আগামী শুক্রবার (১১ অক্টোবর) তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় যাবেন। সেখানে তিনি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ দেশবাসীর জন্য দোয়া করবেন। এরপর রবিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় তিনি সৌদি এয়ার লাইনসের একটি বিমানে ঢাকা বিমান বন্দরে অবতরণ করবেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তিনি সিলেটের নিজ ভূমিতে যাবেন। তিনি যেন সুস্থ শরীরে তাঁর সফর সম্পন্ন করতে পারেন সেজন্য সবার নিকট দোয়া কামনা করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park