1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত।  - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত। 

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৭২ বার পঠিত
 নড়াইলের কাগজ ডেস্ক:
 নড়াইলের কালিয়ায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
  বুধবার (২০ মার্চ) সকালে কালিয়া উপজেলা পরিষদ চত্বরে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
কালিয়া উপজেলায়  ২ হাজার ১৩৪ জন কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি করে পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩কেজি টিএসপি, ৩ কেজি এমওপি বিতরণ করা হবে।
এ সময়  কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার রুনু শাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম ফেরদৌস (ভারপ্রাপ্ত) ,   উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সুবিধাভোগী কৃষকেরাও উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park