1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নবগঙ্গা ডিগ্রী কলেজের নবগঠিত এডহক কমিটির সংবর্ধণা উপলক্ষে আলোচনা সভা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :

নবগঙ্গা ডিগ্রী কলেজের নবগঠিত এডহক কমিটির সংবর্ধণা উপলক্ষে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি নড়াইল:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

নড়াইল লোহাগড়া উপজেলার নবগঙ্গা ডিগ্রী কলেজের নবগঠিত এডহক কমিটির সংবর্ধণা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডহক কমিটির নতুন সভাপতি মো. রাশেদুজ্জামান রেজা। এ সময় সহকারী অধ্যাপক শেখ কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সরদার নুরুল ইসলাম। এর আগে নবগঠিত এডহক কমিটির সকল সদস্যসহ অতিথিদেরকে ফলেল শুভেচ্ছা জানান কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোস্তাফিজুর রহমান। কলেজের সার্বিক পরিস্থিতি, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন করতে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এডহক কমিটির হিতোসী সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পলাশ, বিদ্যোৎসাহী সদস্য মো. আবুল হোসেন, শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমান মল্লিক, জেলা জামায়াতের শূরা সদস্য মো. আলমগীর হোসেন, আহসান মঞ্জুর এলাহী, সৈয়দ জহুরুল ইসলামসহ অনেকেই। উল্লেখ্য: গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে মো. রাসেদুজ্জামান রেজা এবং মো. আবুল হোসেনকে বিদ্যোৎসাহী সদস্য করে মনোনয়ন দেওয়া হয়। ওই চিঠিতে ১১ মার্চ ২০২৫ ইং তারিখ এর মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, এলাকারগুনীজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park