1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাঁচুড়ী বাজারের পাশে ঐতিহাসিক বাবুর মাঠে এ শান্তি সমাবেশের আয়োজন করেন চাঁচুড়ী ও পুরুলিয়া ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

পুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নিয়ামত শেখের সভাপতিত্বে এবং চাঁচুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিন বিশ্বাস ও কামাল সিদ্দিকির যৌথ পরিচালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনে, সদস্য সচিব স. ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির আহ্বায়ক সেলিম হোসেন, সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারন সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি,আহবায়ক কালিয়া উপজেলা ছাত্রদল স.ম রাকিবুজ্জামান পাপ্পু, চাঁচুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল শেখ, পুরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম, মিল্টনসহ প্রমুখ৷ এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচন্ড বৃষ্টি ও আবহাওয়ার মধ্যেও শান্তি সমাবেশে নড়াইল – ১ আসনের হাজার হাজার জনগণ উপস্থিত হয়েছেন।

শান্তি সমাবেশে বক্তারা জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নড়াইল – ১ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে চান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park